নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করেছে থানা-পুলিশ। গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় একটি বাস ভাঙচুরের ঘটনায় থানার উপপরিদর্শক মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘গত সোমবার রাতে মৌচাক এলাকায় কিছু সংখ্যক বিএনপি নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল শেষে সড়কে পার্কিং করে রাখা বাস ভাঙচুর করেন।’