মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) জাতকের প্রেমের সম্পর্ক আছে এমন কাজে বিরোধিতার সম্মুখীন হবেন। চটজলদি প্রেমিকা থেকে সরে দাঁড়ান।
তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) রোমপাদের প্রভাবে শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন। এবার খাদ্যাভ্যাসে আমিষ পরিহারের চেষ্টা করুন।
বৃষ : (২১ এপ্রিল-২০ মে) এ সময়টায় কাউন্ট ড্র্যাকুলার রক্ত নেশার মতো জাতক জীবনে নেশা জাতীয় দ্রব্যের প্রভাবে পরিবার বন্ধু হারিয়ে আপনি চলার পথে একা হয়ে পড়বেন।
বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর) অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে কাছের বন্ধু-বান্ধবের অতি উৎসাহের প্ররোচনায় অর্থ পাওয়া ব্যাহত হবে।
মিথুন : (২১ মে-২০ জুন) মঙ্গল লগ্ন আপনাকে কোনো ফটকা ব্যবসা জীবিকার জন্য প্রলুব্ধ করবে। তবে সুদে টাকা খাটান থেকে বিরত থাকুন।
কর্কট : (২১ জুন-২০ জুলাই) আপনার কোনো কাছের জন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। একটু বুঝেই সাড়া দেবেন।
সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট) জাতক রক্ষণশীলতা ত্যাগ করে আদিরসে গা ভাসাবেন। যা জাতকের কষ্টার্জিত সুনাম বিনষ্ট করবে।
কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) জাগতিক সম্পত্তি লাভের সমূহ সম্ভাবনা রয়েছে। নির্বাণ লাভের চেষ্টায় বর্তমানকে হেলা করবেন না।
ধনু : (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) জাতক সহসা অর্থ লাভ বা রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হতে পারেন।
মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জাতক হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত কোনো বৈষয়িক সম্পদ হাত ছাড়া হতে পারে। সাবধান হোন।
কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জাতক প্রশাসনের সহায়তায় উৎকোচের সাহায্যে বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) এ সপ্তাহে শারীরিক অস্থিরতা পরিলক্ষিত হবে। জাতক জাতিকা রিপুর তাড়নায় তাড়িত হবেন। ভাবাবেগ সংবরণ করুন