গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত দুই হাজার ২১৫ জন ফিলিস্তিনি মারা গেছে। এর মধ্যে ৭২৪ জন শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছে আট হাজার ৭১৪ জন।
অপরদিকে ইসরায়েলে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত তিন হাজার ৪০০ জন।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে শনিবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।