১৭ অক্টোবর

আজ কোথায় কী হচ্ছে, কী হবে

আজ মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩, ১ কার্তিক ১৪৩০, ১ রবিউস সানি ১৪৪৫। আজ আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস’। জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৭ অক্টোবর সারা বিশ্বে দিবসটি পালিত হয়। বিশ্বজুড়ে দারিদ্র্য, ক্ষুধা ও মানুষের অসমতা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। দিবসটি আমাদের দেশেও গুরুত্বের সঙ্গে পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য— উপযুক্ত কাজ এবং সামাজিক সুরক্ষা: সকলের জন্য মর্যাদা।


আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।


স্মরণ

এই দিনে জন্ম যাদের
১৫৭৭ - ক্রিস্টফানো আলরি, ইতালীয় চিত্রশিল্পী।
১৭৭৪ - লালন, বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক।
১৮১৭ - সৈয়দ আহমদ খান, ভারতীয় উপমহাদেশের দার্শনিক ও রাজনীতিবীদ।
১৮২৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।
১৮৮৯ - সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী।
১৯০০ - জাঁ আর্থার, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
১৯১৭ - মার্টিন ডনেলি, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
১৯২৫ - ড. খালিদ মাহমুদ, পাকিস্তানি বিচারক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত।
১৯৩৩ - উইলিয়াম অ্যান্ডার্স, হংকং বংশোদ্ভূত আমেরিকান জেনারেল ও মহাকাশচারী।
১৯৪৪ - বিভু ভট্টাচার্য, বাঙালি অভিনেতা।
১৯৪৪ - রেইনহোল্ড মেসনার, ইতালিয়ান পর্বতারোহী এবং অভিযাত্রী।
১৯৪৭ - বৃন্দা কারাত, ভারতীয় রাজনীতিবিদ।
১৯৫৫ - স্মিতা পাতিল, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী।
১৯৭২ - ওয়াইক্লেফ জঁ, হাইতীয়-মার্কিন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক।
১৯৯৪ - বেন ডাকেট, ইংরেজ ক্রিকেটার।

যারা গেছেন ছেড়ে

১৫৮৬ - ফিলিপ সিডনি, ইংরেজ সভাসদ ও কবি।
১৬৬৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।
১৮৩৭ - জহান নেপমুক হুমেল, অস্ট্রিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
১৮৪৯ - ফ্রেদেরিক ফ্রান্সিস শোপাঁ, পোলিশ পিয়ানোবাদক ও সুরকার।
১৮৮৯ - রুশ সাহিত্যিক নিকোলাই চেরনিশেভস্কি।
১৮৯০ - লালন, বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক।
১৯৩৩ - শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৪ - নোবেলজয়ী স্পেনীয় জীববিজ্ঞানী শান্তিয়াগো রামন হাই কাজাল।
১৯৩৭ - ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক।
১৯৪৮ - এমিল লুধউইক জার্মানীর খ্যাতনামা জীবনীকার।
১৯৫৪ - সত্যেন্দ্রনাথ মজুমদার বাঙালি লেখক ও সম্পাদক।
১৯৬১ - আদনান মেন্দেরেস, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬৩ - জাক আদামার, ফরাসি গণিতবিদ।
১৯৬৯ - চীনের ছিং রাজবংশের শেষ রাজা ফুই চিকিৎসার ব্যর্থতায় মারা যান।
১৯৮৩ - ফ্রান্সের বিশিষ্ট সমাজবিজ্ঞানী রেমন্ড এ্যারন মৃত্যুবরণ করেন।
১৯৮৭ - আব্দুল মালেক উকিল, বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ।
১৯৯১ - টেনেসি এরনিএ ফোর্ড, আমেরিকান গায়ক ও অভিনেতা।
১৯৯৩ - সাংবাদিক এস এম আলী।
২০২২ - মাসুম আজিজ, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশী অভিনয়শিল্পী, নাট্যকার এবং নাট্য নির্মাতা।


টিভিতে আজকের খেলা

বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ ক্রিকেট
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

ইউরো বাছাইপর্ব
আজারবাইজান-অস্ট্রিয়া
রাত ১০টা, সনি স্পোর্টস ২

বসনিয়া-পর্তুগাল
রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১

বেলজিয়াম-সুইডেন
রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২

লুক্সেমবার্গ-স্লোভাকিয়া
রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৩

গ্রিস-নেদারল্যান্ডস
রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫

কোন হলে কোন সিনেমা

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা: অন্তর্জাল, ডিটেকটিভ কোনান: ব্লাক আয়রন সাবমেরিন, ডিটেকটিভ কোনান: ব্লাক আয়রন সাবমেরিন, জওয়ান, মুজিব: একটি জাতির রূপকার, পাউ প্যাট্রোল: দ্য মাইটি মুভি এবং দ্য নান ২।

স্টার সিনেপ্লেক্স সিমান্ত সম্ভার: জওয়ান এবং মুজিব: একটি জাতির রূপকার।

স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার: জওয়ান এবং মুজিব: একটি জাতির রূপকার।

স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার: অন্তর্জাল, জওয়ান, মুজিব: একটি জাতির রূপকার এবং দ্য নান ২।

স্টার সিনেপ্লেক্স বিজয় সরনি: জওয়ান এবং মুজিব: একটি জাতির রূপকার।

স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড (চট্টগ্রাম): জওয়ান এবং মুজিব: একটি জাতির রূপকার।

স্টার সিনেপ্লেক্স (রাজশাহী): জওয়ান এবং মুজিব: একটি জাতির রূপকার।

ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক): ব্লকবাস্টার সিনেমা হলে চলছে— অন্তর্জাল, জওয়ান, দ্য নান ২, মুজিব: একটি জাতির রূপকার এবং পাউ প্যাট্রোল: দ্য মাইটি মুভি।


আজকের নামাজের সময়সূচি

ফজর- ৪:৪১ মিনিট

জোহর - ১১:৪৭ মিনিট

আসর- ৩:৫৪ মিনিট

মাগরিব- ৫:৩৪ মিনিট

এশা- ৬:৪৭ মিনিট

আগামীকাল ফজর- ৪:৪১ মিনিট

আজ সূর্যাস্ত- ৫:৩০ মিনিট

আজ সূর্যোদয়- ৫:৫৬ মিনিট


আপনার ভাগ্য

মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) এ সপ্তাহে জাতকের মহর্ষি দশা গণনায় দেখা যায় যে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অন্যায়পথে অর্থলাভ গ্রহণ করবেন না।

তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) জাতকের ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন করবেন। স্ত্রী ভাগ্যে ব্যবসার উন্নতি হবে।

বৃষ : (২১ এপ্রিল-২০ মে) নারী-পুরুষ, কৃষ্ণপক্ষের জাতক হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। অর্থ বা মূল্যবান অলংকার চুরির সম্ভাবনা রয়েছে। তাই সাবধান হোন।

বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর) নারী-পুরুষ নির্বিশেষে অবস্থান করায় জাতকের কাছে কোনো নারী আত্মীয়ের দ্বারা প্রতারিত হতে পারেন।

মিথুন : (২১ মে-২০ জুন) জাতকের এ সপ্তাহটা মহর্ষি অনুমোদিত বিংশোত্তরী দশাবিধির ফলে শারীরিক সমস্যায় ভুগতে পারেন। মাদককে না বলুন।

কর্কট : (২১ জুন-২০ জুলাই) জাতকের এ সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ রয়েছে। সম্ভবত সরকারের সেবায় নিযুক্ত হবেন।

সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট) জাতক এ সপ্তাহে বিকলগ্রহের ফেরে স্ত্রীর বিলাসিতার কারণে অর্থহানি হতে পারে। পারিবারিক অশান্তি হতে পারে। কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর জাতক এ সপ্তাহে পরিবারের কারও বিবাহের যোগ রয়েছে। শারীরিক অশীতলতা এর কারণ হতে পারে।

ধনু : (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) এ সপ্তাহটা সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। স্ত্রীর চঞ্চলা প্রকৃতির বৈশিষ্ট্যের ফলে কাছের কোনো বন্ধুর মানসিক চাপে ভুগতে পারেন।

মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জাতক ও জাতিকার সপ্তমেশ জায়াস্থানে অবস্থিত হলে পরস্ত্রী বা পর পুরুষের সঙ্গে দৈহিক মিলনের যোগ রয়েছে। আবেগ সংযম করাই উত্তম।

কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জাতক-জাতিকা ক্রুর গ্রহের লগ্নের নবমে অবস্থানের ফলে দুষ্টু বন্ধু-বান্ধবীর পাল্লায় পড়ে, সামাজিকরূপে হেয় প্রতিপন্ন হবেন। সাবধানে চলবেন।

মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) জাতকের এ সপ্তাহটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে জুয়া জাতীয় ফটকা ব্যবসায় অর্থহানি ঘটতে পারে।


ইতিহাসের এই দিনে

১৬৩০ - আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়। ১৭৮৭ - ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।
১৮৪৬ - সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়। ১৮৪৮ - সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়। ১৮৭১ - সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়। ১৯০৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান। ১৯০৫ - বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি। ১৯১৪ - গ্রিস ও এশিয়া মাইনরে প্রচন্ড ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে। ১৯২০ - প্রবাসে [তাসখন্দে] ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

১৯২৪ - হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন। ১৯৩৬ - ইরান-তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয়। ১৯৪০ - মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়। ১৯৪৪ - ওস্টল্যান্ড হতে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৪৮ - আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্ণাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদী অধ্যুষিত এলাকায় ইহুদীবাদীদের হাতে নিহত হয়েছিলেন। ১৯৫৭ - মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৯৬২ - গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়। ১৯৬৩ - জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে জেনিভা নিরস্ত্রিকরণ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নসহ ১৭টি দেশের উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাবে সকল দেশের উদ্দেশ্যে পরমাণু অস্ত্র অথবা অন্য যে কোনো গণ বিধ্বংসী অস্ত্র পৃথিবীর কক্ষপথে মোতায়েন না করার আহ্বান জানানো হয়। ১৯৭০ - জর্দান সেনা বাহিনী ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হন্ডুরাস। ১৯৭৪ - বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে। ১৯৮০ - নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট আনাসতোসিও সমোজা দেবাইলি প্যারাগুয়েতে নিহত হন। ১৯৮০ - ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ মোহাম্মাদ আলী রাজাই জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে দেয়া ভাষণে তার দেশের ওপর ইরাকের ব্যর্থ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন। ১৯৮২ - হানাদার ইসরাইলী সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নিরিহ ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা চালায়। ১৯৮৩ - ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন।

১৯৮৯ - যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া উত্তরাঞ্চলে প্রচন্ড ভূমিকম্প হয়। অনেক সড়ক আর সেতু এই ভূমিকম্পে বিধ্বস্ত হয় । এই ভূমিকম্পে কমপক্ষে ২৭১ জনের মৃত্যু হয়। তা ছাড়া, দুর্গত এলাকায় কমপক্ষে ৫০০ জন আহত। ১৯৯১ ‌ - উন্মুক্ত সোর্সকোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ (0.01 Version) ইন্টারনেটে প্রকাশিত হয়। ১৯৯১ - এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৯৯৪ - চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয়। ২০০৫ - দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শরু।