মেঘনায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বিশনন্দী পূর্বপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে আদনান হোসেন (৪) ও আবদুল হকের ছেলে আবদুল্লাহ মিয়া (৪)। তারা একে অপরের চাচাতো ভাই। পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুপুরে চাচা আবদুল আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আবদুল্লাহ। পরে সেখানে হঠাৎ পানিতে তলিয়ে যায় দুজন। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন আবদুল আজিজ। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে  অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।