ওজোপাডিকোতে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্য নিয়ে শেখ রাসেল-এর ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন করেছে রাষ্ট্রায়ত্ব বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্টান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড)। এ উপলক্ষে বুধবার খুলনায় দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওজোপাডিকো’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি খুলনার শহীদ হাদীস পার্ক থেকে শুরু হয়ে শেষ হয় সার্কিট হাউজ মাঠে। সেখানে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ .এইচ .এম. মহিউদ্দিন।

এসময় ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (পিএন্ডডি) প্রকৌশলী মো. আখেরুল ইসলাম, নির্বাহী পরিচালক (অর্থ) এ এন এম মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী মো: আবু হাসান, এ. টি. এম তারিকুল ইসলাম ও মো. রোকনউজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: আলমগীর কবীর, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ও কোম্পানি সচিব মোহাম্মদ নাজমুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।