বিয়ের এক মাসও পার হয়নি, এরমধ্যেই মালদ্বীপে উড়াল দিলেন পরিণীতি চোপড়া। স্বামীকে রেখে কাঁধ খোলা সুইমস্যুটের সঙ্গে হাতে চূড়া পরে দেখা দিলেন অভিনেত্রী। কালো বিকিনি টপে উষ্ণতামাখা পোজে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। মুহূর্তেই ভাইরাল সে ছবি।
হানিমুনে যাওয়ার কথা থাকলেও তিনি গিয়েছেন গার্লস ট্রিপে। সঙ্গে ছিলেন ননদ। ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, ‘এটা আমার মধুচন্দ্রিমা নয়’। পুলের ধারে সুইমস্যুটে ছবি দিয়ে জানিয়েছেন, ছবিটি তার ননদ তুলে দিয়েছেন।
উল্লেখ্য, রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হয় পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা জুটির। বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রার পোশাকে সেজেছিলেন নায়িকা। আম আদমি পার্টির নেতার পোশাক ডিজাইন করেন পবন সচদেবা।
১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন পরিণীতি এবং রাঘব। যাতে উপস্থিত ছিলেন দুই তারকার পরিবার ও বন্ধুরা। বিয়ের আগেই শোনা গিয়েছিল তারা মধুচন্দ্রিমায় যাচ্ছেন না।