দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদভানির মা হওয়ার পর সর্বশেষ কয়েকদিন ধরে ক্যাটরিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাসছে। এবার জানা গেল মা হতে যাচ্ছেন বলিউডের আরেক অভিনীত পরিণীতি চোপড়া- এমনই আভাস দিলেন এই অভিনেত্রীর স্বামী রাঘব চাড্ডা। গত শনিবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, শিগগিরই সুখবর দেবেন তারা। এই কথা শুনে পরিণীতি লজ্জায় লাল হয়ে যান।
শোয়ের উপস্থাপক কপিল শর্মা যখন মজার ছলে বলেন, ভারতীয় বাবা-মায়েরা বিয়ের পরেই নাতি-নাতনিদের জন্য চাপ দিতে শুরু করেন। তার কথা শেষ না হতেই রাঘব খুশির খবরটি জানান। তরুণ এই রাজনীতিবিদ নেতা আরও জানান, তার স্ত্রী পরিণীতির নাকি একটা ‘সুপার পাওয়ার’ আছে। আর তার জোরেই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন রাঘব চাড্ডা।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল প্রাসাদে বিয়ে সারেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা।
বাগেরহাটের ৪ সংসদীয় আসন পুনর্বহাল চেয়ে স্মারকলিপি