নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা বন্ধ করে রেস্টুরেন্ট উদ্বোধনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, ‘আমি নির্দেশ দিয়েছিলাম প্যান্ডলটি ভেঙে দেওয়ার জন্য। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্যান্ডেল না ভাঙায় রাতে ঝামেলা হয়েছে বলে শুনেছি।’
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’