আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে বিহারী আনোয়ারকে (৭৭) ফরিদপুর থেকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২-এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি শিহাব করিম জানান, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ফুলপুর থানা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে আনোয়ার মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে বিচারিক কার্যক্রম শেষে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরে গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।