যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।
জ্যোতিষী তারকনাথ মন্ডল
সদস্য অ্যাস্ট্রোলজিকাল সোসাইটি কলকাতা
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
জাতকের শারীরিক সমস্যার যোগ রয়েছে। খাবারের বিষক্রীয়ায় অ্যালার্জি ও চর্মরোগে ভুগতে হতে পারে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
এ সময়ে ভাড়ায় চড়া বাহনের কারণে অথবা গণপরিবহনে দুর্ঘটনার কারণে শারীরিক ক্ষতি হতে পারে। দূর পথ যাত্রায় সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।
মিথুন : ২১ মে-২০ জুন
জাতকের সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। হয়তো সরকারি কোনো প্রজেক্টের কারণে ছোট্ট একটি নীড় পাবেন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
এ সময়ে আপনার বিপরীত লিঙ্গের সাহায্যে পুরনো হাওলাত দেওয়া টাকা ফেরত পাওয়ার সমূহ সুযোগ রয়েছে। হতাশ হবেন না।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
জাতকের জাগতিক বিষয়ে লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে দুষ্ট-বন্ধুর চতুরতায় প্রতারকের খপ্পরে পড়বেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
জাতক কোনো প্রকার শঠতা থেকে বিরত থাকবেন। নয়তো প্রশাসনের নজরে পতিত হয়ে আর্থিক ক্ষতির যোগ রয়েছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কোনো কাছের আত্মীয় দ্বারা নিগ্রহের আশঙ্কা রয়েছে। পারতপক্ষে কারও সঙ্গে টাকা পয়সার লেন-দেন না করাই ভালো।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
লিঙ্গ ভেদ নির্বিশেষে আশ্বিন মাসটা বিশেষ গুরুত্ব বহন করবে। সহসা কোনো অজানা হতে অর্থ প্রাপ্তি হতে পারে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
যোটক বিচারে নির্ণয় হয় যে অসুস্থ জাতকের শারীরিক অবস্থা ভালো হবে। হাওয়া বদল ও চিকিৎসক বদল করলে শারীরিক রূপে লাভবান হবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
নক্ষত্রের প্রভাবে দয়িতার সঙ্গে মতান্তর দেখা দেবে। উভয়ে ভবিষ্যতের চিন্তায় অযথা বিচ্ছেদের সিদ্ধান্ত নেবেন না। বাড়ির প্রবীণের পরামর্শ নিন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সন্ধ্যা তারার প্রভাবে বান্ধবীর কাছে যৌন জড়তা বিশেষরূপে হেয় প্রতিপন্ন হওয়ার যোগ রয়েছে। তাই প্রয়োজনে টেস্টেই-টোরেন পরীক্ষা করতে পারেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
অনূঢ়াদের বিবাহ পূর্ব-গর্ভধারণের সম্ভাবনা রয়েছে। অবশ্যই দৈহিক মিলনে সাবধানতা অবলম্বন করুন।