তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

রংপুরের তারাগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বন্ধ হয়েছে বাল্যবিয়ে। বাল্যবিয়ের ঘটনায় অপ্রাপ্ত বয়স্ক কনের বাবাকে ১৫ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে।

গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বিয়ের বর পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলার হড়িয়াপাড়ার নুর মোহাম্মদের (আরিয়া) ছেলে সাগর আলী।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হড়িয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও রুবেল রানা কনের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।