‘ত্রাণ চাই না, আমরা ঘরে ফিরতে চাই’

অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার থেকে সীমিত আকারে ত্রাণ ঢুকতে শুরু করেছে। কিন্তু গাজার বাসিন্দারা বলছেন, ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ বন্ধ করাই হোক প্রথম অগ্রাধিকার। সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আজিজা আবু মার নামের বাস্তুচ্যূত একজন বলছেন, আমরা সাহায্য চাই না। আমরা নিজেদের ঘরে ফিরতে চাই। আমাদের শিশুদের হত্যা এবং আমাদের যথেষ্ট জবাই করা হয়েছে।

তিনি আরও বলেন, গোলাগুলি এবং হামলার কারণে আমরা দিনে বা রাতে ঘুমাতে পারি না। আমাদের আর ধৈর্য্য নেই। আমরা নিঃশেষ হয়ে গেছি। আমাদের নিজেদের মানুষ মনে হচ্ছে না।

নাসের আবু আমর নামের অপর একজন বলেন, আমি শার্ট ও ট্রাউজার পরে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আর কিছুই নিতে পারিনি। আর যেসব ত্রাণ আমাদের জন্য আনা হচ্ছে, তা খুবই সামান্য।