ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ৩ জন সাময়িক বরখাস্ত, তদন্তে দুটি কমিটি

ভৈরবে ভয়াবহ রেল দুর্ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তকৃতরা হলেন– মালবাহী ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালক। রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনা তদন্তে ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শহীদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চার সদস্যবিশিষ্ট অপর তদন্ত কমিটির নেতৃত্বে আছেন ঢাকা বিভাগীয় পরিবহণ কর্মকর্তা।