ঢাকার রাস্তায় নতুন ইলেক্ট্রিক ভেহিকল!

ঢাকার রাস্তায় নতুন একটি ইলেক্ট্রিক ভেহিকল-ইভি দেখা গেছে। তিন চাকার সিএনজি অটোরিকশার মতো দেখতে হলেও এটি আরও সুন্দর। কিন্তু ঢাকা কি এই গাড়ির জন্য প্রস্তুত?

সম্প্রতি একটি ফেসবুক পেজ ছবিটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছে, 'রিকশার ব্যবহার কমাতে বসুন্ধরা আবাসিক এলাকার জন্য নতুন ইভি।' সেখানে অনেকেই দাম জানতে চেয়েছেন। কেউ কেউ ভালো উদ্যোগও বলেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ইভি প্রথাগত জ্বালানি চালিত যানগুলোর চেয়ে বেশি ব্যয়বহুল। যে কারণে ঢাকার রাস্তায় থাকা ইলেকট্রিক ভেহিকলের সংখ্যা এখনো খুব কম।