খুলনার ৭টি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিএনপির নেতাদের অভিযোগ ঢাকার মহাসমাবেশকে সামনে রেখেই এই ধরপাকড় করা হচ্ছে।
খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। তারা হলেন, তেরখাদা উপজেলা বিএনপির সহ-সভাপতি লস্কর আবুল কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুবদলের সদস্য আবদুল্লাহ খান, পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম বোরহান উদ্দিন, টিএসবি ইউনিয়ন যুবদলের সদস্য সাগর সরদার, বটিয়াঘাটার যুবদল নেতা শাহারিয়ার আলম বাপ্পী খান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আখতার শেখ, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশরাফুল, খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ।
খুলনার পুলিশ সুপার সাঈদুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরই গ্রেপ্তার করা হতে পারে। তবে এসব নেতা-কর্মী আদৌ গ্রেপ্তার হয়েছেন কি না তা তিনি নিশ্চিত নয়।