চার ম্যাচে জয় কেবল একটি শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের। পয়েন্ট টেবিলে অবস্থান যথাক্রমে সপ্তম ও অষ্টম। বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে হলে এখন থেকে জয়ের কোনো বিকল্প নেই দল দুটি। তাদের জন্য প্রতিটি ম্যাচই এখন একেকটি ‘ফাইনাল’।
বেঙ্গালুরুতে আজ ‘ফাইনালের’ লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ টস ভাগ্য পাশে পেয়েছেন জস বাটলার। ইংল্যান্ডের অধিনায়ক নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।