আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি সংবিধান ধ্বংস করেছিল। নির্বাচনব্যবস্থাও ধ্বংস করেছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠাতা করেছিলাম। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও নষ্ট করেছে বিএনপি-জামায়াত। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। বিএনপি সংবিধান মানে না।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আগামীকাল ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশ সফল করতে গাজীপুরের নেতাদের প্রতি আহ্বান জানান।