কক্সবাজার শহরে শওকত আলম (৩৫) নামে এক তরুণকে দা দিয়ে কুপিয়ে হত্যা করছে তার বড় ভাই আবদুল মালেক ও ভাবি গুলজার বেগম। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শওকত মারা যান। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেকনাইফ্যা পাহাড়ে কোপানো হয় তাকে। শওকত ওই এলাকার মৃত আবদুল হামিদ প্রকাশ বইল্ল্যা মিস্ত্রির ছেলে।
এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, নিহত ও অভিযুক্তের বসতভিটা পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিবাদ চলছিল। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মালেকের স্ত্রী ঘর থেকে দা নিয়ে এসে শওকতকে কোপ দেয়। তখন শওকত মাটিতে লুটিয়ে পড়লে বড় ভাই মালেকও তাকে এলোপাতাড়ি কোপায়।