ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি ও জামতৈল রেল স্টেশনে গতকাল শুক্রবার ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, পাবনার সুজানগর উপজেলার সারিরভিটা গ্রামের কিরণের স্ত্রী ফারজানা আক্তার ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের খাদ্য সরবরাহকারী বিশাল উদ্দিন।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান সরকার জানান, শুক্রবার সকাল ৭টার দিকে হালুয়াকান্দি এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফারজানা আক্তারের মৃত্যু হয়। 

দুপুর ১২টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জামতৈল রেল স্টেশনে এসে বিরতি দিলে ট্রেনের খাবার সরবরাহকারী বিশাল উদ্দিন  ট্রেন থেকে নামেন। এরই মধ্যে ট্রেন ছেড়ে দিলে তিনি দৌড়ে ট্রেনে ওঠার সময় নিচে পড়ে গিয়ে কাটা পড়েন।