খুব বেশি হলে যাওয়া যাচ্ছে শাহবাগ পর্যন্ত। তার পর আর গাড়ি চলছে না। এর পর হেঁটেই চলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। সেই সমাবেশকে সামনে রেখে সারাদেশ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এসে বিশাল সমাবেশে মিলিত হবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
আর সেই সমাবেশেই দলের প্রায় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন লাঠি নিয়ে। বিষয়টি অবাক করার মতো হলেও- এটাই সত্য। সবার হাতেই লাঠি এবং লাঠির আগায় একটি ছোট্ট দলীয় পতাকা। যেন প্রকাশ্য লাঠিটিকে আড়াল করতেই দলীয় পতাকা তার আগায় লাগানো হয়েছে।
এ বিষয়ে একাধিক নেতাকর্মীর সাথে কথা বললে তারা কেউ এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।