জামালপুরে বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামালপুরে উভয় দলের ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯অক্টোবর) দুপুর পর্যন্ত সারা জেলা থেকে বিএনপি-জামায়াতের মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে জামায়াতের ৫ নেতাকর্মী রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা পরিকল্পনার অভিযোগে সদর উপজেলা থেকে ১৫ জন বিএনপি-জামায়াত, বকশিগঞ্জ উপজেলায় থেকে বিএনপির ৭ জন, দেওয়ানগঞ্জ উপজেলা থেকে বিএনপির ২ জন ও জামায়াতের ২ জন, ইসলামপুর উপজেলা থেকে বিএনপির ৬ জন, মেলান্দহ উপজেলা থেকে বিএনপির ৩ জন ও জামায়াতের ৩ জন, মাদারগঞ্জ উপজেলা থেকে বিএনপির ২ জন ও সরিষাবাড়ি উপজেলা থেকে বিএনপির ১০ জন নেতাকর্মী আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো.মাসুদ আনোয়ার (প্রশাসন ও অর্থ) বলেন, ‘নাশকতার পরিকল্পনার অভিযোগে এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত, বিভিন্ন মামলায় আটক করা হয়। তাদের আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।