শুটিং করতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। গত কয়েকদিন ধরে বান্দরবানে ‘ডেডবডি’ সিনেমার শুটিং করছিলেন তিনি।
আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সাপের কামড়ে আহত হন নায়ক। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে আমরা শুটিং করছিলাম। এসময় হঠাৎ কোথা থেকে যেন একটি সাপ এসে কামড়ে দেয় ওমর সানীকে। সাথে সাথে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে ওমর সানী সুস্থ আছেন বলে জানান নির্মাতা।
‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়া আরও অভিনয় করছেন জিয়াউল হক রোশান, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।