১৮৫ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যাওয়া শ্রীলঙ্কার পুঁজি দুশো পেরিয়েছে অভিজ্ঞ ম্যাথিউস ও মাহিশ থিকশানার ব্যাটে ভর করে। অষ্টম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন এ দুজন। ৩ বল বাকি থাকতে তারা অলআউট হয়েছে ২৪১ রান সংগ্রহ করে।
পুনেতে সেমির সমীকরণে এগিয়ে যাওয়ার ম্যাচে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক শাহিদি। লঙ্কানদের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। চার রানের জন্য ফিফটি করতে পারেননি নিশাঙ্কা। মেন্ডিস ৩৯ ও সাদিরা ৩৬ রান করেন। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে ৬২ ও ৫০ রানের জুটি গড়ে শ্রীলঙ্কা। এরপর শুরু হয় ধস।
আফগান পেসার ফজলহক ফারুকি পেস তোপে বিধ্বস্ত করেন লঙ্কান ব্যাটারদের। শিকার করেন চার উইকেট। এছাড়া মুজিব ২টি, আজমত ও রশিদ ১টি করে উইকেট নেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার ইকরামআলি খিল। তার বদলে রহমানউল্লাহ গুরবাজ গ্লাভস হাতে দায়িত্ব নেভান।