পুলিশের ঊর্ধ্বতন আটটি পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে ঢাকা রেঞ্জে, এসবির মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জের আদেশ বাতিল, রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাককে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে রাজশাহী মহানগরী পুলিশে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি এমএ মাসুদকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ আহাম্মদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেনকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।