অক্টোবর মাসে ৬২টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার করে হাতিয়ে নেওযা ২০ হাজার টাকা উদ্ধার করেছে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপিবিএনের সাইবার টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন উদ্ধার করে। পরে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। হারানো মুঠোফোন এবং উদ্ধার হওয়া টাকা হাতে পেয়ে প্রকৃত মালিকরা এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১ আর্মড পুলিশ ব্যাটলিয়ানের সাইবার টিম প্রতি মাসেই চুরি হওয়া বা হারিয়ে যাওয়া বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার করে আসছে।