পাকিস্তান দলে পক্ষপাতের অভিযোগ তুললেন জহির আব্বাস

বিশ্বকাপে পাকিস্তান দল কক্ষপথে ফিরেছে বাংলাদেশকে হারিয়ে। সেই ম্যাচের দুই দিন আগে পিসিবির প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান ইনজামাম-উল হক। তিনি সরে যেতেই একাদশ থেকে বাদ দেওয়া হয় ইমাম উল হককে। ফেরানো হয় ফখর জামানকে। খেলেন ম্যাচ সেরা ইনিংস। বাবর আজমরা জয় পায় ৭ উইকেট।

আর তারপরই দলে পক্ষপাত হয় এমন অভিযোগ তুলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও আইসিসির সাবেক চেয়ারম্যান জহির আব্বাস।

নিউজ শো ‘জিও পাকিস্তান’কে জহির আব্বাস বলেছেন, ‘ক্রিকেট সামনেও এভাবেই ভুগতে থাকবে যদি পছন্দের ব্যক্তিদের এখানে এসে বসিয়ে দেওয়া হয়। দয়া করে ক্রীড়াবিদদের কাছে ক্রিকেটটা ছেড়ে দিন। পৃথিবীতে একটা উদাহরণও পাবেন না যেখানে দল বিশ্বকাপ খেলছে এমন সময়ে কেউ পদত্যাগ করেন।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে জিতেছে ৩ টিতে। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে তারা।