অভিধানে যুক্ত হলো ‘বাজবল’, উপহাস লাবুশেনের

কেউ একজন ব্রেন্ডন ম্যাককোলামকে পছন্দ নাই করতে পারেন। কিন্তু এটা নির্দ্বিধায় বলা যায় যে তার ডাক নাম ‘বাজবল’ নামের টেস্ট ক্রিকেটের নতুন যুগের মানসিকতাকে সবাই গ্রহণ করেছে। এবার সেই শব্দটি কলিন্স ডিকশনারিতে জায়গা করে নিয়েছে।

২০২৩ সালে নতুন ১০টি শব্দ অন্তর্ভুক্ত করেছে কলিন্স। অভিধানে যোগ করা শব্দটির বর্ণনা করা হয়েছে, ‘টেস্ট ক্রিকেটের নতুন শৈলি, যেখানে ব্যাটিং দল অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে।’

ইংরেজি অভিধানে স্থান পাওয়া এই শব্দটি অবশ্য প্রথম ব্যবহার করেছিলেন ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো-এর যুক্তরাজ্য সম্পাদক অ্যান্ড্রু মিলার। ২০২২ সালে জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ শুরুর পূর্বে সুইচহিট পডকাস্টের একটি পর্বে তিনি শব্দটি উচ্চারণ করেছিলেন। ম্যাককোলামের নিজ দেশ কিউই দলে তার নেতৃত্বে যে ইতিবাচক ক্রিকেট শৈলী প্রদর্শন করেছিল, সেটা বর্ণনা করতে গিয়েই শব্দটি বলেন।

এদিকে শব্দটি অভিধানে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্তের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। উপহাস করে লাবুশেন বলেছেন, ‘হায়, এটা বাজে একটা ব্যাপার হলো।’ খবরটি বলার সময় তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে কী, আমি জানি না।’