রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে এশিয়ান টেলিভিশনের সার্বিক দায়িত্ব নিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার।
বুধবার (১ নভেম্বর) বিকেলে এশিয়ান টেলিভিশনে তাকে স্বাগত জানান এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশীদ সিআইপি, ডিএমডি সাজ্জাদ রশিদ পারভেজ ও ডিএমডি (অ্যাক্টিং) জাহিদ ইবনে রশিদ।
এ সময় আব্দুল গাফফার বলেন, ডিজিটাল দুনিয়ার সাথে তাল মিলিয়ে এশিয়ান টেলিভিশনের সংবাদ এবং বিনোদন এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার কথা জানান তিনি।
অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশীদ সিআইপি বলেন, ফুটবল টিমে এগার জনের সমন্বয় ছাড়া যেমন গোল করা সম্ভব হয় না ঠিক তেমনি একটি নিউজ টিমও সমন্বয় ছাড়া সফল হতে পারে না। একটি পারিবারিক আবহে এবং সমন্বয়ের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে বলেও জানান তিনি।
সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফারের যোগদানের মাধ্যমে এশিয়ান টেলিভিশন সার্বিক ভাবে আরও সমৃদ্ধ হবে বলেও উল্লেখ করেন আলহাজ্ব হারুন উর রশীদ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে এশিয়ান টেলিভিশনের হেড অব নিউজ মানষ ঘোষ, প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন, জিএম (কো-অর্ডিনেশন) শাহ রেজাউল মাহমদু, হেড অব প্রোগ্রাম জাহিদ হাসান শোভন, হেড অব মার্কেটিং শেখ শাখ্যায়েত উল্লাহ মিলন, ডিজিএম মার্কেটিং মো. শাহজাহান সেন্টু, হেড অব ব্রডকাস্ট আনোয়ারুল কবির, মানব সম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ শেখ কাদির ও রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন।