ব্যর্থতার বৃত্তে বন্দী বাংলাদেশ ক্রিকেট দল। টানা ৬ ম্যাচ হেরে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। পরাজয়ের স্বাদ পেতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। যে কারণে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা। তবুও ক্রিকেটারদের প্রতি পূর্ণ সমর্থন আছে বলে জানালেন প্রধানমন্ত্রী কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ।
গতকাল বুধবার ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ।
সেই আনুষ্ঠানিকতা শেষে হোটেল লা মেরিডিয়ানে সায়মা ওয়াজেদের সাক্ষাৎ পেয়ে যান বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। হঠাৎ দেখার মুহূর্তটা ক্যামেরাবন্দীও করা হয়। পরে সেগুলো এক্স হ্যান্ডেলে (টুইটার) পোস্ট করে সায়মা ওয়াজেদ লিখেছেন, ‘গতরাতে এবং আজ সময়টা দারুণ কেটেছে। এবারের বিশ্বকাপ যাত্রাটা কঠিন। কিন্তু আমাদের সমর্থন অটুট আছে। শেষ দুই ম্যাচের জন্য শুভ কামনা।’
Wonderful bumping into @BCBtigers last night, and @Sah75official today.
It’s been a tough @cricketworldcup, but our support is unbreakable.
All the best for the last two matches!