বিসিবিতে 'পরিচালক' থাকছেন না প্রতিমন্ত্রীর ছেলে মীর সীমান্ত

আপডেট : ২৭ মে ২০২৬, ১০:৩৩ পিএম

বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগের কাউন্সিলর বগুড়ার মীর শাকরুল আলম সীমান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত থাকলেও, শেষ পর্যন্ত তিনি পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে এই দায়িত্ব না নেওয়ার কথা জানিয়েছেন।

মীর সীমান্তর বাবা মীর শাহে আলম বর্তমান সরকারের এলজিআরডি প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বাবা নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান, ফিলিং স্টেশন, রাইস মিল, কোল্ড স্টোরেজ ও কৃষি খামারসহ বিভিন্ন লিমিটেড কোম্পানির সার্বিক দেখভাল সীমান্তকেই করতে হচ্ছে।

একটি গণমাধ্যমকে এ বিষয়ে সীমান্ত জানান, 'ক্রিকেট বোর্ডের দায়িত্ব অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। অন্যদিকে পারিবারিক ব্যবসার পুরো চাপ এখন আমার ওপর। দুটো একসাথে সামলে ক্রিকেট বোর্ডে পর্যাপ্ত সময় দেওয়া আমার পক্ষে কঠিন। তাই বাস্তবতা মেনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।'

তবে বোর্ডে না থাকলেও দেশের ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালকে লিখিতভাবে জানাবেন বলেও উল্লেখ করেন সীমান্ত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত