বাংলালিংক এবং টেলিটক একটি অগ্রণী উদ্যোগ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল চালুর ঘোষণা দিয়েছে। এই ফিল্ড ট্রায়ালের মাধ্যমে উভয় অপারেটর তাদের অপেক্ষাকৃত কম নেটওয়ার্ক কাভারেজের এলাকায় নির্বিঘেœ একে অন্যের নেটওয়ার্ক ব্যবহার করার পরীক্ষামূলক কার্যক্রম চালাবে। প্রথম পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পোস্ট-পেইড ভয়েস এবং এসএমএস সেবা পরীক্ষা করা হবে। পরবর্তী পর্যায়ে প্রিপেইড সেবা ও ডেটা পরীক্ষা করে দেখা হবে।
এই কৌশলগত অংশীদারত্ব দেশব্যাপী টেলিটক ও বাংলালিংক গ্রাহকদের মোবাইল সংযোগের পরিসর বৃদ্ধি করার পাশাপাশি অপারেটর দুটির মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ে ভূমিকা রাখবে। ফিল্ড ট্রায়াল শেষ হওয়ার পর সেবাটি বাণিজ্যিকভাবে চালু করা হবে। বিজ্ঞপ্তি