না ফেরার দেশে হুমায়রা হিমু। তার এই অকাল প্রস্থান মেনে নিতে পারছেন না সহকর্মীরা, পারছেন না বিশ্বাস করতে। নিজেদের মনকে শান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন। প্রককাশ করছেন শোক, একই সঙ্গে সহকর্মীরা এমন বার্তাও দিচ্ছেন যেন হিমুর মতো পরিণতি আর কাউকে বরণ করতে না হয়।
আশনা হাবিব ভাবনা বলছেন, যদি কারো মানসিক স্বাস্থ্য খারাপ হয়, তাহলে দয়া করে দোষারোপ করবেন না। যদি হাজার বার ধসে পড়ার পরেও যদি কারো এমন হয়, তাহলে তাকে বিচার করা কঠিন হয়ে যায়। মানুষের চলে যাওয়ার সময়, সব সময় প্রকট হয়ে দেখা দেয় না।
সামাজিক মাধ্যম ফেসবুকে ইংরেজিতে পোস্ট করা এক বার্তায় এই অভিনেত্রী বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেছে দয়া করে তাকে খারাপ বা দোষী মনে করবেন না। বিশ্বাস করুন, তারা ইতোমধ্যে পৃথিবীকে আবর্জনার মতো অনুভব করে। আমার আত্মা শোকে কাঁদছে। হুমায়রা আপু , তোমার আত্মার শান্তি কামনা করছি।
ইতোমধ্যে হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় রুফি নামের কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে র্যাব।