পরিবারসহ ওমরাহ পালন করলেন ভাবনা

আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:৩৯ পিএম

নাটক ও চলচ্চিত্র অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পরিবারসহ পবিত্র ওমরাহ পালন করেছেন। সম্প্রতি বাবা, মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে সৌদি আরবে যান তিনি। মক্কা শরিফে পবিত্র কাবা শরিফ জিয়ারত করে নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। 

শুক্রবার (২৬ জুন) মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করেন ভাবনা। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি জানান, প্রথমবার পবিত্র কাবা দেখার মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতাগুলোর একটি। তিনি লেখেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জীবনের এই সৌভাগ্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’ 

ভাবনার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি তার ও পরিবারের জন্য দোয়াও করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত