ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ০৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।