নীলফামারী গোপালগঞ্জ

জেলহত্যা দিবস পালিত

যথাযথ মর্যাদা, গভীর শোক, বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।

গতকাল শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রবিউল আলম শিকদার। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, জাহিদুর রহমান প্রমুখ।

অপরদিকে, নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ের দলীয় কার্যালয় থেকে সকালে জেল হত্যা দিবসের এক শোক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে মিলিত হয়। সেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমে প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।