ছুটবে আজ উত্তরা থেকে মতিঝিল
দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন ‘মেট্রোরেল’র আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে দেশের প্রথম মেট্রোরেলরুট পূর্ণরূপ পাবে। এই রুটের বর্ধিতাংশ মতিঝিল থেকে কমলাপুরে ট্রেন চলাচল করবে ২০২৫ সালের ডিসেম্বরে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটারের দূরত্ব ১২টি স্টেশনে থেমে পাড়ি দেবে ৩১ মিনিটে। পরে সব স্টেশনে, অর্থাৎ ১৭টি স্টেশনে থেমে মতিঝিলে পৌঁছাতে সময় লাগবে ৪০ মিনিট।
বিস্তারিত পড়ুন এখানে
বাঁচবে পরিবেশ কমবে যানজট
মেট্রোরেল (এমআরটি-৬) উত্তরা-মতিঝিল-উত্তরায় চলাচল শুরু করবে আজ। আগামীকাল থেকে যাত্রীরা এ পথে চলাচল করতে পারবে। পুরোদমে এ প্রকল্প চালু হলে যাত্রীদের সময় বাঁচবে, কার্বন নিঃসরণ কমবে এবং শহরের যানজট কমাবে। এসবের আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় ৭ হাজার কোটি টাকা।
বিস্তারিত পড়ুন এখানে