ইসরায়েলি সেনাদের লাথি মারা সেই ফিলিস্তিনি তরুণী গ্রেপ্তার

ফিলিস্তিনের তরুণ মানবাধিকার কর্মী আহেদ তামিমিকে (২২) গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (০৬ নভেম্বর) তারা এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মানবাধিকার কর্মী আহেদ তামিমিকে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এদিন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে নবী সালিহ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আরো জিজ্ঞাসাবাদের জন্য আহেদ তামিমিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে ১৬ বছর বয়সে একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আহেদ তামিমি। সে সময় তার ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এর জের ধরে শহরে দুই ইসরায়েলি সেনাকে লাথি মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।