অ্যাঞ্জেলো ম্যাথুজ আন্তর্জাতিক ক্রিকেট প্রথম টাইমড আউট হওয়া ব্যাটসম্যান। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এরকম আউট হতে পারতেন সৌরভ গাঙ্গুলি। ২০০৬-২০০৭ সালে কেপটাউন টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসের ঘটনা। দুই ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ও ওয়াসিম জাফর দ্রুত আউট হয়ে যান। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শচিন টেন্ডুলকার নামার কথা। কিন্তু ম্যাচের তৃতীয় দিনের বিকেলে ভারতের ফিল্ডিঙের সময় শচিন খেলা শেষের ১৮ মিনিট আগে মাঠ ছাড়ায় নিয়মানুযায়ী পরদিন ভারতের ইনিংস শুরুর ১৮ মিনিট পরই নামতে পারতেন। কিন্তু ওয়াসিম জাফর যখন আউট হন, তখন ইনিংসের মাত্র ১২ মিনিট। নিয়মানুযায়ী তিন মিনিট চলে যাওয়ার পরও কোনো ব্যাটসম্যান নামছিলেন না। শেষপর্যন্ত সৌরভ গাঙ্গুলী ৬ মিনিট পর ক্রিজে আসেন। তবে ফিল্ডিং সাইডের অধিনায়ক গ্রায়েম স্মিথ আপিল না করায় সৌরভকে টাইমড আউট দেয়া হয়নি। বেচে যান সৌরভ, ১৩১ মিনিট ব্যাট করেন। পরে শচিন ৮৮ মিনিট ব্যাট করেছিলেন। ভারত ১৬৯ মিনিট খেলতে পারে। পরে ২১১ রান তুলে ম্যাচ জিতে নেয়া দক্ষিণ আফ্রিকা।
এর আগে পড়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ টাইমড আউটের ঘটনা_
অ্যান্ড্রু জর্ডান
১৯৮৭-৮৮ সালে পোর্ট এলিজাবেথের ইস্টার্ন প্রভিন্স বনাম ট্রান্সভাল ম্যাচ। আগের দিন অপরাজিত ব্যাটসম্যান জর্ডান দিন জলমগ্ন রাস্তা পেরিয়ে মাঠে পৌছাতে দেরি করেন ফেলায়
হেমুলাল যাদব
১৯৯৭-৯৮ সালে কটকে ত্রিপুরা বনাম ওড়িশা ম্যাচ। ত্রিপুরা নবম উইকেট হারানোর পর আম্পায়ার ড্রিংক ব্রেক দেন। ১১ নম্বর ব্যাটসম্যান হেমুলাল বাউন্ডারির টিম ম্যানেজারের সাথে কথা বলে ক্রিজে পৌঁছাতে দেরি করেন
ভাসবার্ট ড্রেকস
২০০২ সালে পূর্ব লন্ডনে বর্ডার বনাম ফ্রি স্টেট ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ড্রেকস কলম্বো থেকে গিয়ে ম্যাচ ধরবেন ভেবেছিলেন। কিন্তু তার ফ্লাইট দেরি করায় পৌছাতে পারেননি।
এজে হ্যারিস
২০০৩ সালে নটিংহ্যামে নটিংহ্যামশায়ার বনাম ডারহাম ম্যাচ। হ্যারিস কোমরের স্ট্রেনে ভুগছিলেন এবং ক্রিজে যেতে খুব বেশি সময় নিয়েছিলেন।
রায়ান অস্টিন
২০১৩-১৪ মৌসুমে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে কম্বাইন্ড কলেজ বনাম উইন্ডওয়ার্ড আইল্যান্ডস ম্যাচ। ১১ নম্বর ব্যাটসম্যান অস্টিন সময়ের মধ্যে ক্রিজে পৌঁছাতে ব্যর্থ হন। তবে ম্যাচে ১১ উইকেট নেয়ায় তিনিই হন ম্যাচসেরা
চার্লস কুঞ্জে
২০১৭-১৮ মৌসুমে বুলাওয়েতে মাটাবিল্যান্ড-মাউন্টেনিয়াস ম্যাচ। উইকেট পতনের পর নতুন ব্যাটসম্যান কুঞ্জে তিন মিনিটের মধ্যে সময় মতো ক্রিজে পৌছাতে দেরি করায়।