বগুড়ার শেরপুর ধূমপান করতে নিষেধ করায় শ্রী সজিব কুমার (১৬) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
আজ সোমবার (৬ নভেম্বর) উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সজিব কুমার জামুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানান, ছোটবেলা থেকেই সজিব নানা নিপেন্দ্রনাথের বাড়ি থেকে লেখাপড়া করতেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে তার মামা তাকে ধূমপান করতে দেখেন। পরে বাড়িতে এসে তার বাবা নিপেন্দ্রনাথ ও মা প্রতিমা রানীকে বিষয়টি জানান তিনি। এ নিয়ে তার নানা-নানী তাকে বকাবকি করে।
ভোরে নানা সজিব ঘুম থেকে উঠে পড়তে বসতে বলেন। সজিব নিজ ঘরে পড়তে বসলে নানা তার ঘর থেকে চলে যায়। সকাল ৭টার দিকে তার কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরের ভেতর গিয়ে দেখে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সাথে সে ঝুলে আছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।