‘অপূর্বর শুটিংয়ে ৭দিন গোসল করিনি’

‘আমি অপূর্বর প্রতিটি শট নিজেই দিয়েছি। কোনও অজুহাত দিইনি। আমার মনে আছে,শ্যুটিং চলাকালীন প্রায় ১ এক সপ্তাহের বেশি সময় আমি গোসল করিনি। যাতে আমায় চরিত্রের মতোই দেখতে লাগে। তখন ভয়ঙ্কর অনুভূতি হয়েছিল। আমি কাদা এবং ছাইয়ে গড়িয়ে পড়েছি, আমার চুলে চিরুনিও পরেনি প্রায় ১ সপ্তাহ।’

'অপূর্ব' ছবির হাত ধরে খুব শিগগির ওয়েব দুনিয়ায় আসছেন অভিনেত্রী তারা সুতারিয়া। এই ছবিতে নিখিল নাগেশ ভাটের পরিচালনায় অভিনয় করেছেন তারা। ইতোমধ্যেই ছবির ট্রেলারে অন্যরকম চরিত্র ও লুকে ধরা দিয়েছেন তারা সুতারিয়া। এবার ছবিতে নিজের সেই চরিত্র নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

তিনই বলেন,ছবিতে তিনি তাঁর চরিত্রে সঙ্গে বাস্তবের সংযোগ পেয়েছেন। তারা বলেন, ‘আপনি যা করছেন তা বিশ্বাস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিখিল স্যারের সঙ্গে আমার দেখা হওয়ার পর থেকেই 'অপূর্ব' ছবিটি আমার চরিত্রের প্রতি বিশ্বাস তৈরি হয়।… অপূর্ব, ছবিতে দর্শক আসলে আমি ঠিক কেমন তা দেখবেন। যদিও এর আগেও আমায় দর্শক বিভিন্ন চরিত্রে দেখেছেন। তবে এই চরিত্রটা এক্কেবারেই সেগুলির থেকে আলাদা। অপূর্ব,-র সেট ছিল ভারতের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলির মধ্যে একটা জায়গায়, সেটা হল চম্বল। 

তারা এর আগে বলেছিলেন, ‘আমি অপূর্বকে নিয়ে গর্বিত কারণ আমি ছবির প্রতিটি শট নিজেই দিয়েছি। কোনও অজুহাত দিইনি। আমার মনে আছে,শ্যুটিং চলাকালীন প্রায় ১ এক সপ্তাহের বেশি সময় আমি স্নান করিনি। যাতে আমায় চরিত্রের মতোই দেখতে লাগে। তখন ভয়ঙ্কর অনুভূতি হয়েছিল। আমি কাদা এবং ছাইয়ে গড়িয়ে পড়েছি (এটি সত্যিই মজার ছিল) এবং আমার চুলে চিরুনিও পরেনি প্রায় ১ সপ্তাহ।’ প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে তারা সুতারিয়ার ‘অপূর্ব’।

সূত্র-হিন্দুস্তান টাইমস