‘ক্যাপিটাল ড্রামায়’, ‘চলো হারিয়ে যাই’

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম

অপূর্ব ও ফারিণ অভিনীত নাটকটি ‘প্রিয় প্রজাপতি’ ও ‘মিথ্যে প্রেমের গল্প’র ব্যাপক সফলতার পর এবার নতুন আরেকটি একক নাটক নিয়ে হাজির হচ্ছে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেল। বসুন্ধরা টিস্যু নিবেদিত হাসিব হোসাইন রাখির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘চলো হারিয়ে যাই’। এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী।  

এছাড়াও এই নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান।  নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসেন রাখি। চিত্রনাট্যও তার। নাটকের বাঁকে বাঁকে রয়েছে চমক, এর প্রমাণ মিললো ট্রেলারে। 

তটিনীকে দেখা গেল রেডিও জকি (আরজে) হিসেবে। তৌসিফ ধরা দিলেন একজন বোহেমিয়ান তরুণ রূপে। ফলে ট্রেলারে তটিনী ও তৌসিফের যোগসূত্র নির্মাণের ক্ষেত্রে যে নাটকীয়তা থাকবে সেটাই স্বাভাবিক। তবে সে স্বাভাবিকত্বের চেয়েও যেন তাদের দুজনের রসায়ন তৈরির মুহূর্ত ছিল বেশি নাটকীয়।

দুজনের ট্রেনের এক যাত্রাকালীন সময়ের কথোপকথন দর্শকদের সহজেই আটকে রাখবে। 

দিলারা জামান ও আবুল হায়াতের রোমান্টিসিজম এই সময়ের দর্শকদের মুগ্ধ করবে-এমনটা ইঙ্গিত দিয়েছে ট্রেলার। গল্পের প্রয়োজনে কক্সবাজার, রোমান্টিক সংলাপ এসবই যেন এদেশের নাটকপ্রেমীদের বুঁদ করে রাখবে পুরোটা সময়। ট্রেলারে পুরো নাটক দেখার আগ্রহ তৈরি করে ফেলেছে ‘চলো হারিয়ে যাই।’

তবে এই অপেক্ষা খুব দূরের নয়। আগামীকাল ৩ জুলাই (বৃহস্পতিবার) দেখা যাবে ‘চলো হারিয়ে যাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত