২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেওয়া যাবে ৯ নভেম্বর পর্যন্ত।
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। আগের নির্দেশনা অনুযায়ী, ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
সম্ভাব্য সময় অনুযায়ী আগামী বছরের (২০২৪ সাল) এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে।