১-১ সমতা নিয়ে বিরতিতে বসুন্ধরা

আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধে সমতা নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। এএফসি কাপের গ্রুপ পর্বের ফিরতি লেগের ম্যাচে ভারতের মোহনবাগানকে ঢাকার কিংস অ্যারেনায় আতিথ্য দেয় বসুন্ধরা কিংস। ম্যাচে লড়াই চালিয়েছে দুই দলই। সুযোগও এসেছে একাধিকবার। কিন্তু বসুন্ধরা কিংস বারবার পাওয়া সুযোগগুলো হারিয়েছে। নিজেদের ভুলে সুযোগ তৈরি করে দিয়েছে প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টকে।

সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শুরুর দিকেই গোল পেয়ে যায় তারা। ১৭ মিনিটে লিস্টন কোলাসো কিংসের জালে বল পাঠান। পিছিয়ে থেকে বারবার সুযোগ হারায় বসুন্ধরা। তবে সোনার হরিণের দেখা পায় প্রথমার্ধের শেষ বেলায়। ৪৩ মিনিটে রবসন রবিনহো স্কোরশিটে নাম ওঠালে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।