মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ মঞ্জুর আলম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মঞ্জুর কক্সবাজার সদর থানার বাসিন্দা।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম।
আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনজুরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।