পেটের চর্বিকোষ টাইপ-২ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়, কিন্তু দেহের নিম্নাংশের (বিশেষ করে নিতম্বের) চর্বিকোষ ঝুঁকি কমায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত ‘শরীরের নি¤œাংশের চর্বি কেন ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধ করে?’ শীর্ষক সেমিনারে এ গবেষণার তথ্য তুলে ধরা হয়। সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগ।
সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেসব খাবারের স্বাদ যত বেশি সেই সব খাবারের মধ্যে অধিকাংশই শরীরের জন্য ক্ষতিকর।
উপাচার্য জানান, এই বিশ্ববিদ্যালয় শিগগির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণার কাজ শুরু করবে। এ ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিএসএমএমইউতে ‘রিসার্চ ইনোভেনশন সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। এই সেন্টারের মাধ্যমে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়া হবে।
গবেষণায় দেখা গেছে, নিতম্ব অংশের চর্বিতে ১৩১টি প্রোটিন পাওয়া গেছে, যা পেটের চর্বির তুলনায় দ্বিগুণ এবং পেটের চর্বির তুলনায় ১৮ গুণ বেশি হ্যাপ্টোগ্লোবিন প্রোটিন পাওয়া গেছে। এ ছাড়া নিতম্বের চর্বিতে আরও অনেক প্রোটিন পাওয়া গেছে, যেগুলো বিক্রিয়াজনিত ক্ষয় ‘রিডক্স অ্যান্ড অক্সিডেটিভ অ্যাটাক’ প্রতিরোধ করে।