মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা বিন আহমেদ (২৯) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। (০৭ নভেম্বর) মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। হাঁসাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাওয়া থেকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেই। তারা আসলে আজ (০৮ নভেম্বর) বুধবার সকালে মরদেহটি হস্তান্তর করি।
তিনি আরও জানান, খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান গ্রামের হারিস আহমেদ ছেলে নিহত মোস্তফা বিন আহমেদ। এ ঘটনায় শ্রীনগর থানার অপমৃত্যু মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।