চৌদ্দগ্রামে পুকুরে পড়ে শিশুর মৃত্যু 

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে উম্মে হাফসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পশ্চিম পাড়া মিয়াজী বাড়ি সংলগ্ন শাহী জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। 

হাফসা একই গ্রামের মো. আলমগীর মিয়াজীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করে নিহত হাফসার চাচা মো. মনির হোসেন মিয়াজী বলেন, ‘চার বছর বয়সী হাফসা বৃহস্পতিবার সকালে খেলা করার সময় পাশের মসজিদের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর তাকে মসজিদের পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’