রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত মেলার আয়োজক ছিল মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। শিশু শিক্ষার্থীরা আমাদের যাপিত জীবনের নানাবিধ প্রয়োজন ও জিজ্ঞাসা নিয়ে বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।
গত ৭ নভেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল দিয়াবাড়ি ক্যাম্পাসের প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার। বিজ্ঞপ্তি