নাটোরে স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ গেলেও প্রধানমন্ত্রীর প্রশংসা শুনতে হয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। আমরা দ্রুত স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। দেশে শুধু নয়; বিদেশে গেলেও প্রধানমন্ত্রীর প্রশংসা শুনতে হয়।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের বড়হরিশপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আমরা সপ্তাহে যে পাসপোর্ট বিতরণ করি, অন্য দেশের লোকসংখ্যাও তত নয়। আমরা ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট করেছি।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. শামীম ওসমান, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সংরক্ষিত সংসদ সদস্য রত্না আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, প্রমুখ।